১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রাশিয়ায় মধ্য আকাশে বিমানে আগুন লেগে নিহত ৪১

রাশিয়ার মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণের আগেই একটি বিমানে আগুন লেগে অন্তত ৪১ আরোহী নিহত ও পাঁচজন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে যাচ্ছিলো বিমানটি কিন্তু তার আগে মধ্য আকাশে থাকার সময়েই আগুন ধরে যায় বিমানটিতে। ভিডিও ফুটেজে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে আগুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আরোহীরা ইমারজেন্সি এক্সিট রুট দিয়ে বের হচ্ছেন।

দুর্ঘটনায় পড়া এ বিমানটিতে ৭৮জন আরোহী ছিলো। নিহতদের মধ্যে দুই শিশু ও একজন ফ্লাইট এটেনডেন্টও আছেন।

রাশিয়ান বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্স জানায়, রুশ বিমান সুপার জেট-১০০ সেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে।

কিন্তু এতো আগুন কিভাবে লাগলো বা কেন বিমানটি জরুরি অবতরণ করতে চেয়েছিল তা এখনো জানা যায়নি।

বিমানটি উত্তর-পূর্বাঞ্চলীয় মারমানস্কের দিকে যাওয়ার কথা ছিল।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জরুরি অবতরণের পর রানওয়েতে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানে ক্রুরা যাত্রীদের বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছে। যাত্রীদের উদ্ধারে তারা মাত্র ৫৫ সেকেন্ড সময় পেয়েছিল।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, যারা বেঁচে গেছেন তারা অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন।

বিমানটি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ওদিকে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান জানিয়েছেন, হাসপাতালে ছয়জনকে ভর্তি করা হয়েছে এবং এরমধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সূত্র: বিবিসি

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রাশিয়ায় মধ্য আকাশে বিমানে আগুন লেগে নিহত ৪১

প্রকাশিত : ১০:২০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯