ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডেই বাংলাদেশ ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার পৌর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজু ও সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি উল্লেখিত কমিটির অনুমোদন দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পৌরসভার ১নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন রাহাতকে সভাপতি ও সালেকীন আহমেদ চৌধুরী সাইমুনকে সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ডে প্রান্তিক সেনকে সভাপতি ও শিবলু দেবনাথকে সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ডে আবদুল কাইয়ুম বাবুকে সভাপতি ও মো: রাজিবকে সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ডে মোহাম্মদ জনিকে সভাপতি ও আফছার উদ্দিন বাবুকে সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ডে কাজী গোলাম হাবিব রিফাতকে সভাপতি ও আবদুল আহাদ রানাকে সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ডে আবদুল কাইয়ুম সাকিবকে সভাপতি ও সিফাত উল্লাহ মিতুলকে সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ডে রাকিব হাসানকে সভাপতি ও অমিত হাসান চৌধুরীকে সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ডে আবদুল্লাহ ইবনে মাসুদকে সভাপতি ও নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ডে রায়হান রশিদ শাওনকে সভাপতি ও পাপ্পু চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক, ১০নং ওয়ার্ডে আলমগীর হোসেন রনিকে সভাপতি ও রাকিবুল ইসলাম ফয়সালকে সাধারণ সম্পাদক, ১১নং ওয়ার্ডে পারভেজ হোসাইন রিপনকে সভাপতি ও নুরুল আফছার শামীমকে সাধারণ সম্পাদক, ১২নং ওয়ার্ডে ইমরান হোসেন জিসানকে সভাপতি ও মশিউর রহমান রিমনকে সাধারণ সম্পাদক, ১৩নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম হাসানকে সভাপতি ও পারভেজ হোসেনকে সাধারণ সম্পাদক, ১৪নং ওয়ার্ডে মোজাম্মেল হককে সভাপতি ও ইস্রাফিল সাহেদকে সাধারণ সম্পাদক, ১৫নং ওয়ার্ডে মো: সাইফুল্লাহকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক, ১৬নং ওয়ার্ডে মো: সাব্বির হোসেনকে সভাপতি ও মেহেদী হাসানাকে সাধারণ সম্পাদক, ১৭নং ওয়ার্ডে কাইয়ুম বিন কামাল মুনকে সভাপতি ও নুর নবী আকাশকে সাধারণ সম্পাদক এবং ১৮নং ওয়ার্ডে আরমান হোসেনকে সভাপতি ও আলিফ জায়িন নিহালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিবি/ ইএম





















