০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

৯ মে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত একটি নারী আসনের জন্য কাল বৃহস্পতিবার (৯ মে) তফসিল ঘোষণা করা হবে। বিএনপির সংসদ সদস্যরা শপথ নেওয়ায় এ আসনটি পাচ্ছে বিএনপি।

বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসন এবং পঞ্চম ধাপের ১৭টি উপজেলার তফসিল ঘোষণা করা হবে।
ইসি কর্মকর্তারা জানান, একাদশ সংসদ নির্বাচনের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়াকার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন রয়েছেন।

এতদিন নির্বাচিতরা শপথ না নেওয়ায় বিএনপির জন্যে নির্ধারিত ১টি নারী আসন স্থগিত ছিল।

সূত্র জানায়, সংরক্ষিত আসনের তফসিলের জন্য যে নোট তৈরি করা হয়েছে এতে রয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২০ মে, বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জন। তবে বৃহস্পতিবার চূড়ান্তভাবে তফসিল ঘোষণা করা হবে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

৯ মে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা

প্রকাশিত : ০৮:১২:২০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯