০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ঈদের আগে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ ছাড়া ঈদের সাত দিন আগে ও পাঁচ দিন পরে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে সড়ক বিভাগের সভা শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এ কথা জানান।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

এমনিতে দেশের সিএনজি স্টেশনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

এদিকে রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪ থেকে ৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করেছে সরকার। এরপর দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় অফিস বন্ধ থাকবে ৮ জুন পর্যন্ত।

৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শব-ই কদরের ছুটি। তার আগে দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ছুটি শুরুর আগে মে মাসের শেষ থেকেই মহাসড়কে শুরু হয়ে যাবে ঈদযাত্রার ভিড়।

এ কারণে এবার ঈদের সাত দিন আগে থেকেই সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয় সভায়।

পুলিশ মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, পরিবহন শ্রমিক-মালিক সমিতির নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন।

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ঈদের আগে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

প্রকাশিত : ০৩:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯