০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

তদন্ত রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে :বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহ ন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বরেছেন, মিয়ানমারে বাংলাদেশ এয়ারলাইনসের বিমানটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা কবলিত হয়েছে।

তিনি বলেন, ‘তবুও তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

শুক্রবার (১০ মে) রাতে দেশে ফিরেছেন মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত ১০ জন।

তাদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এরপর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বিমানটি দুর্ঘটনায় পড়ায় পাইলটসহ কিছু যাত্রী আহত হন। প্রধানমন্ত্রী বিদেশ থেকে খোঁজখবর নিয়েছেন। যেদিন দুর্ঘটনা ঘটে সেদিনও বাংলাদেশ থেকে মিয়ানমারে বিমান পাঠানো হয়। শুক্রবার একটি বিমান গিয়ে আহতদের নিয়ে এসেছে।

সুচিকিৎসার জন্য তিনজনকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে। একজন নিজের ইচ্ছা অনুয়ায়ী নিজের মালিকানাধীন হাসপাতালে গিয়েছেন। তাদের চিকিৎসার সব ব্যবস্থা বিমান কর্তৃপক্ষ করবে।

এটা নিহাত একটি দুর্ঘটনা। যাত্রীরেদ সঙ্গে কথা বলেছি, তাদের কোনও অভিযোগ নেই। দুর্ঘটনায় পড়া বিমানটির ব্যবহার করা যাবে কিনা তা তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলেও জানান মাহবুব আলী।

এসময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেন, বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ,গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক ।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

তদন্ত রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে :বিমান প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯