বাংলাদেশ কৃষি উন্নয়ন সোসাইটি পাবনা জেলা কমিটি জেলা প্রসাশকের সাথে মত বিনিময় সভা ও জেলা কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন সোসাইটির পাবনা জেলা শাখার সভাপতি মেহেদী মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন পাবনা জেলা প্রসাশক মো. জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহার আলী,অতিরিক্ত জেলা প্রসাশক শাহেদ পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন সোসাইটি পাবনা জেলা শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম, আক্তার হোসেন, আনিছুর রহমান, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সহ- সাংগঠনিক সেলিম মাহবুব, হযরত, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ- অর্থ সম্পাদক কাউছার আহমেদ, দপ্তর সম্পাদক আনছারুল, সহ- দপ্তর নিফাজ প্রাং, জিলাল, মহিলা সম্পাদিকা নুরজাহান খাতুন, সহ মহিলা সম্পাদিকা রজিনা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এম মনিরুজ্জামান, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক আক্তারুজামান আক্তার প্রমুখ। বাংলাদেশ কৃষি উন্নয়ন সোসাইটি কমিটি পাবনা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ঠ্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বিবি/ ইএম





















