১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

পোলিং অফিসার দেখতেই ৭০ শতাংশ ভোট

তিনি কোন বলিউডের কোন নায়িকা নন। তার নাম রীনা দ্বিবেদী। লক্ষ্ণৌয়ের নারী পোলিং অফিসার। তাছাড়া দেখে বোঝার উপায় নেই যে এই মহিলার ১৩ বছরের মেয়ে রয়েছে।জানা যায়, হলুদ শিফন পরা এই অফিসারের ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গেছে সারা ভারতে। লোকসভার ষষ্ঠধাপের নির্বাচনে যে বুথের দায়িত্বে ছিলেন তিনি সেখানে সারাদিনই ছিল ভোটারদের ভিড়।তাছাড়া ভোটও পড়েছে বেশি। রীনার কথায়, দিন শেষে ৭০ শতাংশ ভোট পড়ে তার বুথে। গতকাল ১৪ মে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে এএনআই।

এদিকে সাধারণত পোলিং বুথে এমন সুন্দরী অফিসারের দেখা মেলা কল্পনাতীত। সেখানে তিনি তো একেবারে নায়িকা অবতারে হাজির! ভোটকেন্দ্রে ভোটের চেয়ে তার দিকেই নজর ছিল ভোটারদের।আর তা দেখে কোনো এক রুপমুগ্ধ ভোটারই হয়তো সোশ্যাল মিডিয়ায় ছাড়ে তার হলুদ শাড়িতে ভোটকেন্দ্র আসার এ দৃশ্য। পরের ঘটনা আর বলার অপেক্ষা রাখে না। ছবি ভাইরাল হতেই একের পর এক তথ্য উঠে এলো রীনা দ্বিবেদীর সম্বন্ধে।

জানা গেছে, ছবি তুলতে খুব ভালবাসেন তিনি। অফিসেও তিনি বেশ পরিপাটি হয়েই যান। নিজেই জানিয়েছেন যে ভোজপুরি ছবিতে নায়িকার চরিত্রের জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু তিনি সে পথে হাঁটেননি।

এদিকে আগামী ১৯ মে সপ্তম দফা ভোটের মধ্য দিয়ে শেষ হবে সাত ধাপের এ ভোটগ্রহণ কার্যক্রম। গণনা শেষে ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে।

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পোলিং অফিসার দেখতেই ৭০ শতাংশ ভোট

প্রকাশিত : ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯