০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ঈদে প্রতিদিন বিক্রি হবে ৭২ হাজার রেল টিকিট

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২২ মে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। এজন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিতে হবে।

কোন কাউন্টার থেকে কোন গন্তব্যের টিকিট কাটতে হবে তাও জেনে নিতে হবে রেলযাত্রীদের। এর মধ্যে ঢাকা কমলাপুর স্টেশন (সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেন ভায়া যমুনা সেতু), বিমানবন্দর (চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন), বনানী (নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেন)

তেজগাঁও স্টেশন (ময়মনসিংহ ও জামালপুরগামী সব আন্তঃনগর ট্রেন) এবং ফুলবাড়িয়া (সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেন) থেকে টিকিট বিক্রি করা হবে বলে রেল সূত্রে জানা গেছে।

২২ মে দেওয়া হবে ৩১ মে’র টিকিট, ২৩ মে দেওয়া হবে ১ জুনের টিকিট, ২৪ মে দেওয়া হবে ২ জুনের টিকিট, ২৫ মে দেওয়া হবে ৩ জুনের টিকিট এবং ২৬ মে দেওয়া হবে ৪ জুনের টিকিট।

ফেরত যাত্রীদের জন্য ২৯ মে দেওয়া হবে ৭ জুনের টিকিট, একইভাবে ৩০ ও ৩১ মে এবং ১ ও ২ জুন দেওয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ জুনের টিকিট।

রেলওয়ে সূত্রে বলা হয়েছে, একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। এ জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে। কালোবাজারি রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আসন্ন ঈদুল ফিতরে প্রতিদিন ৭০ থেকে ৭২ হাজার টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। সেই হিসেবে ঈদের ৫ দিনে ৩ লাখ ৫০ হাজার যাত্রীকে সেবা দেবে রেলওয়ে। ৯৬টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ৮ জোড়া বিশেষ ট্রেন এসব ঘরমুখো যাত্রীদের বাড়ি পৌঁছে দেবে।

বুধবার রেল ভবনে রেলের ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের সম্ভাব্য তারিখ ৫ জুন ধরা হয়েছে। সে অনুযায়ী অন্যান্য বিষয় ঠিক করা হয়েছে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (১ জোড়া), চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল (২ জোড়া), খুলনা-ঢাকা-খুলনা রুটে মৈত্রীর রেক দিয়ে খুলনা ঈদ স্পেশাল, ঢাকা-ঈশ্বরদী-ঢাকা রুটে ঈশ্বরদী ঈদ স্পেশাল।

লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট রুটে লালমনি ঈদ স্পেশাল, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া স্পেশাল-১ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া স্পেশাল-২ চলবে। এর মধ্যে শোলাকিয়া স্পেশালগুলো ঈদের দিন সেবা দেবে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ঈদে প্রতিদিন বিক্রি হবে ৭২ হাজার রেল টিকিট

প্রকাশিত : ১২:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯