০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

প্রফেসর ড. কামাল উদ্দিন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি মনোনীত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।
পরিষদের সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৫৯তম সভায় এ মনোনয়ন দেয়া হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি মনোনীত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন।
প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ ২০১৬ সালের ১৪ আগস্ট থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৫৭ সালের ১ এপ্রিল কুমিল্লা জেলার হোমনা উপজেলার বিজয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে এসএসসি ও ১৯৭৪ সালে এইচএসসি, বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি ১৯৭৯ সালে বিএসসিএজি (সম্মান) ও ১৯৮২ সালে এমএসসি, যুক্তরাজ্য থেকে ১৯৮৭ সালে এমফিল এবং ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিবি/ ইএম

ট্যাগ :

এমন ভুল না করলেও পারতাম : শাকিব খান

প্রফেসর ড. কামাল উদ্দিন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি

প্রকাশিত : ০৪:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯