কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন কালিকাপুর গ্রামের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো:মিজানুর রহমানের অর্থায়নে এবং তার উপস্থিতিতে ১৭ মে শুক্রবার প্রতি বছর ন্যায় সারাদিন ব্যাপী ৩ হাজার দুস্থ ও গরিব মানুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার এস আই অহিদুর রহমান ও সঙ্গীয় ফোর্স। সাবেক ভারপ্রাপ্ত ও প্যানেল চেয়ারম্যান মো:লিটন রেজা, কালিকাপুর বাজারের সভাপতি আমজাদ মেম্বার, বাবুল হোসেন,ব্যবসায়ী আতাউল হক, শেখ রাসেল, কাজী মো:আফজাল হোসাইন, আরিফ, হেলাল, মিঠু, এবাদুল সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।





















