ক্রিকফ্রেঞ্জি ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, ‘বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এ দু’দল বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল ১৯৯৯ সালে। বাংলাদেশ জিতে যাওয়ায় ম্যাচটি অনেক জনপ্রিয় হয়েছিল। অথচ পাকিস্তানের সে দলটিও ছিলো অনেক শক্তিশালী।’
দুই দশক আগের প্রেক্ষাপটে বাংলাদেশের জয়টা অঘটন বিবেচনা করা হলেও এখন তা আর অস্বাভাবিক নয়। সে কথা স্বীকার করে রমিজ রাজা বলেন, ‘কয়েক বছর পাকিস্তানের সঙ্গে দুর্দান্ত খেলছে তারা। এশিয়া কাপ জয় ও ঘরের মাটিতে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তাই পাকিস্তান দলকে সতর্ক থাকতে হবে। কাগজ-কলমের হিসাব ভিন্ন হলেও নিজেদের দিনে যে কোন দলকে হারানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে।’
১৯৯৯ সালে প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে নামে বাংলাদেশ। ৩১ মে নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে ৬২ রানের জয় তুলে নিয়েছিলো আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এছাড়াও ঐ আসরে এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে ২২ রানের জয় পেয়েছিলো টাইগাররা।
বিবি/এমএ























