০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

ডিসিকে কৃষকের ধান কিনতে নির্দেশ দিলেন মাশরাফি

ট্রফি নিয়ে তিন দিনের ছুটিতে দেশে এসেছেন মাশরাফি।

তবে এ ক্লান্তির মধ্যেও ক্রিকেটের বাইরেও যে বড় একটা দায়িত্ব রয়েছে তার, সে কথা মোটেই ভোলেননি। রাতেই নিজ এলাকায় ফিরে জানতে পারেন কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এত কম দামে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে যে, তাদের উৎপাদন খরচও উঠছে না।

বিষয়টি জানার পর রোববার রাত ১০টার দিকে সংসদ সদস্য মাশরাফি জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে এ বিষয়ে কথা বলেন। দেশে ফিরেই কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের নির্দেশ দিয়েছেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য।

যেখানে এক মণ ধান সরকার ক্রয় করছে ১ হাজার ৪০ টাকায়, সেখানে নড়াইলের হাটবাজারে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকায়  কৃষকদের বাঁচাতে উদ্যোগ নিতে বলেন। সরাসরি যাতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মাশরাফি বলেন, ‘কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে, এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ জেলা প্রশাসক আনজুমান আরা মাশরাফির ফোনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরাও চাই কৃষক যাতে তাদের কষ্টে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

শৃঙ্খলা রক্ষায় তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

ডিসিকে কৃষকের ধান কিনতে নির্দেশ দিলেন মাশরাফি

প্রকাশিত : ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯