১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

অবশেষে রংপুরে চালু হলো ডাবল ডেকার বাস

অবশেষে নগরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। সোমবার দুপুর সাড়ে ১২টায় রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা নগরীর সিও বাজারে আনুষ্ঠানিকভাবে দুটি ডাবল ডেকার বাস চলাচলের উদ্বোধন করেছেন।

বাস দুটি নগরীর পাগলাপীর থেকে দুটি পৃথক রুটে নিয়মিত চলাচল করবে। একটি বাস পাগলাপীর থেকে পীরগঞ্জ উপজেলা যাবে। এ সময় হাজির হাট, সিওবাজার, মেডিকেল মোড়, শাপলা চত্বর, লালবাগ, কারমাইকেল কলেজ, পার্কের মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মডার্ন মোড় এবং পায়রাবন্দের যাত্রীরা এই বাসে যাতায়াতের সুবিধা ভোগ করবেন।

অন্যটি একই সময় পাগলাপীর থেকে কাউনিয়া তিস্তাব্রিজ পর্যন্ত চলাচল করবে। এসময় হাজীরহাট, সিও বাজার, মেডিকেল মোড়, কাচারী বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, লালবাগ, কারমাইকেল কলেজ, পার্কের মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাজহাট এবং সাতমাথার যাত্রীরা এই বাসে চলাচল করতে পারবেন।

বাসগুলোর নিচতলায় ৩২ জন এবং দ্বিতীয় তলায় ৪৩ জন যাত্রী বসতে পারবেন। এছাড়াও প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের জন্য আসন সংরক্ষিত থাকবে। বাসগুলো সিসি ক্যামেরাসহ আধুনিক সকল সুযোগ সুবিধা সমৃদ্ধ। এছাড়া বাকি দুটি একতলা বাস স্বল্প সময়ে নিয়ে আসা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

অবশেষে রংপুরে চালু হলো ডাবল ডেকার বাস

প্রকাশিত : ০১:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯