বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দুর্নীতিমুক্ত ও ক্ষুধামুক্ত একটি দেশ উপহার দিতে চায়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই বর্তমান সরকারের লক্ষ্য। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলকে ঐক্যের মাধ্যমে কাজ করতে হবে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক ও মানবিক সকল সূচকে বাংলাদেশের উন্নয়ন অভূতপূর্ব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত উন্নত দেশে পরিণত হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের যাত্রা শুরু করেছে। একের পর এক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো বাধাই দেশকে পিছিয়ে দিতে পারবে না।
বিবি/এমএ






















