১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

একজন ব্যক্তি একটা টুর্নামেন্ট জেতাতে পারে না’: টেন্ডুলকার

‘আসন্ন বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম ফেবারিট ভারত। অনেকেই এ জন্য কোহলির কাছ থেকে বড় কিছু আশা করবেন। তবে টিম ইন্ডিয়ার প্রতি র সতর্ক উচ্চারণ ‘একজন ব্যক্তি একটা টুর্নামেন্ট জেতাতে পারে না’। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন এ মেগা ইভেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের তরুণ খেলোয়াড়দেরও জেগে উঠতে হবে বলে মন্তব্য করেন তিনি।

টেন্ডুলকার বলেন, ‘আমি মনে করি প্রতিটি ম্যাচে ভাল করতে হলে অন্তত দু’জন খেলোয়াড়কে ভাল করতে হয়। তবে দলের সমর্থন ছাড়া আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। কেবলমাত্র একজন খেলোয়াড় আপনাকে একটা টুর্নামেন্টের শিরোপা এনে দিতে পারবে না। কোন উপায় নেই, যদি না অন্যরা গুরুত্বপূর্ণ সময়ে জেগে ওঠে। তেমনটা না হলে সেটা হবে দুঃখজনক।’

আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং পজিশন চার নম্বর এখনো ঠিক না হওয়াটা টেন্ডুলকারকে বেশি উদ্বীগ্ন করেছে উল্লেখ করে তিনি বলেন, ম্যাচের প্রয়োজন ও অবস্থান বুঝে চার নম্বর পজিশনটা ফ্লেক্সিবল রাখা যেতে পারে।

তার মতে রিস্ট স্পিনাররা ভাল করবে। ভারতীয় দলে এমন দু’জন স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্রা চাহাল আছে। নিজ মাঠের সিরিজে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা এ দু’জনকে ভালভাবে রপ্ত করেছে। তবে ইংল্যান্ডে এটা খুব বেশি কাজে দেবেনা মনে করছেন এ ব্যাটিং মাস্টার।

মিডল ওভারে এদেরকে ভাল করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বুঝতে দিন। তারা এমন ধরনের বোলার যাদেরকে ব্যাটসম্যানরা ভালভাবে বুঝতে পেরেছে। তবে ঠিকই উইকেট পাচ্ছে। সুতরাং অস্ট্রেলিয়া সিরিজের কারণে কুলদীপ ও চাহালের দুঃশ্চিন্তার কোন কারণ নেই।’

বিবি/এমএ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

একজন ব্যক্তি একটা টুর্নামেন্ট জেতাতে পারে না’: টেন্ডুলকার

প্রকাশিত : ১২:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯