০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

স্ত্রীকে নকল সরবরাহ করতে গিয়ে ধরা পড়ে এক মাসের কারাদণ্ড

পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন পুলিশের এক এএসআই  অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম মাহবুবুর রহমান। তিনি সদর সার্কেল পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।

এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা।শুক্রবার দুপুরে শহরের রশিদ কিশলয় নিকেতনে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এএসআই মাহবুবুর রহমানের স্ত্রী অংশ নেন। পরীক্ষা চলাকালে স্ত্রীকে নকল সরবরাহ করছিলেন তিনি। এ সময় ওই হলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা বিষয়টি দেখে ফেলেন। পরে তার কাছ থেকে নকল উদ্ধার করা হয়।

খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

স্ত্রীকে নকল সরবরাহ করতে গিয়ে ধরা পড়ে এক মাসের কারাদণ্ড

প্রকাশিত : ০৩:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯