১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

সেরা বোলিং করার চেষ্টা করবো: রুবেল

গতকাল কার্ডিফে অনুশীলনের আগে জানালেন, ইনজুরির ধকল কাটিয়ে মাঠে প্রস্তুত এখন তিনি। প্রস্তুতি ম্যাচে সুযোগ পেলে সেরাটা দিতে চান তিনি। আগামীকাল কার্ডিফে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৮ মে দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। ওই ম্যাচটি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

নিজের ফিটনেস নিয়ে গতকাল ডানহাতি এই পেসার সাংবাদিকদের বলেছেন, ‘আমি ফিট আছি। গত কয়েকদিন ধরে নেটে ভালো বোলিং করছি। যে ছোটখাট সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে গেছে। যদি প্রস্তুতি ম্যাচে সুযোগ পাই, আমি আমার সেরা বোলিং করার চেষ্টা করবো।’

কার্ডিফে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। গতকাল স্থানীয় সময় ২টায় অনুশীলনে নামেন ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওপেনার তামিম ইকবাল ও বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

বিবি/এমএ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

সেরা বোলিং করার চেষ্টা করবো: রুবেল

প্রকাশিত : ১১:২৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯