উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। এবার কোপা দেল রে’র ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে হারে ডাবল জয়ের স্বপ্নও শেষ। তাই লা লিগা শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বার্সেলোনাকে। এরপরও কোচ আর্নেস্তো ভালভার্দেতেই আস্থা রাখছে ক্লাব কর্তৃপক্ষ।
কোচ আর্নেস্তো ভালভার্দেকে ন্যু ক্যাম্পে কাজ চালিয়ে যেতে বলেছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া। তিনি বলেন, আমি সবসময় বলেছি আর্নেস্তোর সঙ্গে পরবর্তী মৌসুমেও চুক্তি রয়েছে। সেই আমাদের কোচ। আমি মনে করি না এই হারের জন্য কোচের কোনও দায় আছে।
অপরদিকে হেরে যাওয়ার পর কোচ ভালভার্দে বলেন, কোচ হিসেবে যখন তুমি হারবে, তখন চাইবে পুনরায় সেটা অর্জন করতে এবং পরবর্তী চ্যালেঞ্জ গ্রহণ করতে। যদিও আমি এটা জানি যে এই হারটা ক্লাবের জন্য কতটা কঠিন।
বিবি//এমএ























