০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

জাতিসংঘ সম্মেলনে গেলেন গণপূর্তমন্ত্রী

জাতিসংঘের হ্যাবিটেট অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে যোগ দিতে কেনিয়া গেছেন পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর, নেছারাবাদ) আসনের এমপি ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার ভোরে তিনি কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে।

তিনি ঢাকা ত্যাগ করার আগে তার নির্বাচনী এলাকার (পিরোজপুর-১) জনগণের কাছে দোয়া চেয়েছেন। এ সময় মন্ত্রী জানান, অতিজরুরি এ প্রোগ্রাম। তাই নির্বাচনী এলাকার জনগণের কাছে মিডিয়ার মাধ্যমে দোয়া প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কেনিয়ার রাজধানী নাইরোবিতে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত ৫ দিনব্যাপী ইউএন-হ্যাবিটেট অ্যাসেম্বলিতে প্রথম

অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের সরকারি-বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা যোগ দেবেন।

ওই অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সম্মেলনে তিনি বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাসহ নগর উন্নয়নবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এ ছাড়া রোহিঙ্গা সমস্যার ওপর গুরুত্বারোপ করে অধিবেশনের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

জাতিসংঘ সম্মেলনে গেলেন গণপূর্তমন্ত্রী

প্রকাশিত : ০১:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯