০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন- রুবেল (৩৪) ও সেলিম (৩৬)।

বিজিবির দাবি, নিহতরা বিজিবি ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। নিহত রুবেল চৌদ্দগ্রাম উপজেলার আমানগাঁও গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং সেলিম একই উপজেলার শালুকিয়া (আদর্শগ্রাম) গ্রামের আলী আহাম্মদের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার চৌদ্দগ্রাম পৌর এলাকার নাটাপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, পৌর এলাকার নাটাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী রুবেল ও সেলিমসহ তাদের সহযোগীরা অবস্থান করছে, এমন গোপন খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালায়।

মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে রুবেল ও সেলিম গুলিবিদ্ধ হন। এ সময় অন্যরা পালিয়ে যান।

পরে আহত মাদক ব্যবসায়ীদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বন্দুকযুদ্ধে নিহতরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

ঘটনার পর তাদের কাছ থেকে দুই হাজার ১৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

প্রকাশিত : ০৪:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯