সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে আউটসোর্সিং ও মাস্টার রুলে কর্মরত ১ শত জন সদস্যদের মধ্যে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপহার বিতরন করেন।
এ সময় তিনি বলেন “রমজান মাস আত্মত্যাগ ও আত্মশুদ্ধির মাস” এ মাসে সকলকে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে কাজ করার জন্য পুলিশের আউট সোর্সিং ও মাস্টার রোলে কর্মরত সদস্যদের প্রতি আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জেদান আল মুসা, অতিঃ উপ-পুলিশ কমিশনার (সদর) শাহরিয়ার আল মামুন, অতিঃ উপ-পুলিশ কমিশনার রাজন দাশ, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ফোর্স) সাদেক কাওসার দস্তগীর সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বিবি/ ইএম




















