১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চট্টগ্রামের নিজ বাড়িতে ঈদ কাটাবেন তথ্যমন্ত্রী

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ বাড়ি ‘সুখ বিলাস’-এ ঈদের দিন কাটাবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওই দিন পারিবারিক মসজিদে ঈদের নামাজ শেষে বাড়িতেই থাকবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ।

ইমরুল করিম রাশেদ বলেন, ‘অন্যান্য বছরের ন্যায় তথ্যমন্ত্রী এবারও নিজ বাড়ি সুখ বিলাসে ঈদের দিন কাটাবেন। বাড়ি সংলগ্ন জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের পর বাবার কবর জিয়ারত করবেন। তারপর সারাদিন বাড়িতে কাটাবেন। ঈদের পরদিন তিনি চট্টগ্রাম নগরীর বাসায় ফিরে যাবেন।’

তিনি বলেন, ‘রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষের জন্য ঈদের দিন সুখ বিলাসের দরজা খোলা থাকবে। শুভেচ্ছা বিনিময় করতে এসে কেউ যেন খালি মুখে ফিরে না যায়। এজন্য ওইদিন বাড়িতে খাবারের আয়োজন করা হবে।’

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের নিজ বাড়িতে ঈদ কাটাবেন তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০২:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯