০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ

সাতক্ষীরার কালিগঞ্জে যাত্রীবাহী বাস ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষে কালিগঞ্জ থানার ওসিসহ ১০ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের হাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওসি হাসান হাফিজুর রহমান, কনস্টেবল বখতিয়ার ও পুলিশ পিকআপের চালক অমিত। তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে যাত্রীবাহী বাসের কমপক্ষে সাত যাত্রী আহত হয়েছেন। তাদেরকে নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওসি হাসান হাফিজুর রহমানকে বহনকারী পুলিশ পিকআপটি সাতক্ষীরার শহর থেকে কালিগঞ্জের দিকে যাওয়ার পথে দেবহাটার হাদিপুর এলাকায় পৌঁছালে বিপরীতদিকগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। মারাত্মক আহত হন ওসিসহ তার সঙ্গে থাকা আরও দুজন কনস্টেবল।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিবি/এমএ

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত : ০২:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯