০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

বেগুনের মধ্যে ৪০ কেজি গাঁজা, আটক ৩

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড থেকে বেগুন বোঝাই মিনি ট্রাক তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে ডিবির ওসি ওবায়দুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য হবে আট লাখ টাকা। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঁচ আসামিদের মধ্যে আটককৃত কুষ্টিয়ার দৌলতুপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের রবিউল ইসলামের ছেলে বাদশা, একই উপজেলার ভাগজোতপুর গ্রামের রজব মন্ডলের ছেলে রবিউল, ভেড়ামারার আবুল কাশেমের ছেলে বিজলু। আটককৃতদের তথ্য মতে আরো দুই জনকে আসামি করা হয়েছে তারা হলো কুষ্টিয়ার দৌলতুপুর উপজেলার ভাগজোত গ্রামের মিনি ট্রাক মালিক সান্টু এবং মহিষকুন্ডি গ্রামের শরিফুল ইসলাম।

ওসি ওবায়দুর রহমান জানান, মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা থেকে জেলার বাইরে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দি বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। এসময় বেগুন বোঝাই ঢাকা মেট্রো ট ২৯-০৬৭৩ নম্বরের একটি মিনি ট্রাক সেখানে থেমে ছিল। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বেগুনের সাথে দুইটি বস্তার ভিতর থেকে ৪০ কেজি (১০ প্যাকেট) গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পাচারকারী হিসেবে রবিউল, বাদশা ও বিজলুকে আটক করা হয়। একই সঙ্গে বেগুন বোঝাই মিনি ট্রাকটিকেও জব্দ করে মেহেরপুর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বিবি/এমএ

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

বেগুনের মধ্যে ৪০ কেজি গাঁজা, আটক ৩

প্রকাশিত : ০৩:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯