০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে শিশুসহ আহত ৮

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে ৫ শিশুসহ ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে মাইজদি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অন্যান্য রোগীদের বের করে আনেন। এ ঘটনায় অনেককেই তাদের শিশুদের হাসপাতাল ছেড়ে অন্যত্র নিয়ে যেতে দেখা গেছে।

বুধবার সকাল ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে পলেস্তারা খসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মহিউদ্দিন আব্দুল আজিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যাহ জানান, তিনি সরকারি কাজে লক্ষ্মীপুর যাওয়ার পথে এ দুর্ঘটনার খবর পেয়েছেন। হাসপাতালের পথে রওনা হয়েছেন।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে শিশুসহ আহত ৮

প্রকাশিত : ১০:৩১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯