০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

রাষ্ট্রপতিকে তাজিকিস্তানে লালগালিচা সংবর্ধনা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রাতে দুশানবে পৌঁছানোর পর তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৯টা ৫২ মিনিটে দুশানবে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রপতি তাজিকিস্তানে কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) পঞ্চম সম্মেলন এবং উজবেকিস্তানে অপর একটি অনুষ্ঠানে যোগ দিতে ৭ দিনের সফরে গতকাল রাতে দুশানবে পৌঁছান।

দুশানবেতে পৌঁছালে তাজিকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষের সভাপতি ও নগরীর ডেপুটি মেয়র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি ১৬ জুন উজবেকিস্তান সফরে যাবেন।

রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- তাঁর স্ত্রী রাশিদা খানম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজোয়ান আহম্মদ তৌফিক।

এর আগে রাষ্ট্রপতি ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় দুশানবের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রাষ্ট্রপতি ১৯ জুন দেশে ফিরবেন।

বিবি/এমএ

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

রাষ্ট্রপতিকে তাজিকিস্তানে লালগালিচা সংবর্ধনা

প্রকাশিত : ০১:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯