০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

অস্ট্রেলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৩

অস্ট্রেলিয়ার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটার দিকে সিডনি থেকে ২শ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিংলেটনের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিউ সাউথ ওয়েলসের একটি বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

অগ্নিকাণ্ডের পর ওই বাড়িটি থেকে ১১ বছর বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দুই শিশুর বয়স পাঁচ বছর।

এছাড়া ওই ছেলেটির আরও দুই বোনকে বাড়িটি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের পর সেখান থেকে ৩১ বছর বয়সী এক নারী এবং আট বছর বয়সী একটি মেয়ে শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় প্রতিবেশীরা। তাদের দু’জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই নারী অগ্নিদগ্ধ হয়েছেন।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

অস্ট্রেলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৩

প্রকাশিত : ১২:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯