০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর সবুজবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্য হয়।

নিহতের বড় ভাই মাসুদ বলেন, তারা সবুজবাগ পূর্ব রাজার বাগ এলাকায় থাকেন। বুধবার রাত দেড়টার দিকে পূর্ব রাজার বাগ শাপলা কানুন মোড় এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মামুন আহত হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, চার ভাই ও এক বোনের সবার মধ্যে দ্বিতীয় ছিলো মামুন। তাদের বাবার নামে গোলাম মুর্তজা। তার ভাই মামুন অবিবাহিত, সে হস্তশিল্প তৈরি করে বাজারে বিক্রি করতো।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে অবগত করা হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত : ১০:০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯