১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

পুলিশে ২৬ কর্মকর্তার বদলি, ১১ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

ঢাকা: পুলিশ প্রশাসনে ২৬ কর্মকর্তার বদলি এবং ১১ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে। রোববার ১৪ জুলাই, ২০১৯ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখিত বদলি হওয়া পুলিশ সুপাররা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এ এইচ এম কামরুজ্জামানকে পুলিশ সুপার লক্ষ্মীপুর জেলায়, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ সুপার সুনামগঞ্জ জেলায়, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদকে পুলিশ সুপার মৌলভীবাজার জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার লিটন কুমার সাহাকে পুলিশ সুপার নাটোর জেলায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানকে পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আকবর আলী মুন্সীকে পুলিশ সুপার নেত্রকোনা জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম মুরাদ আলিকে পুলিশ সুপার মেহেরপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদারকে পুলিশ সুপার নরসিংদী জেলায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাহবুব হাসানকে পুলিশ সুপার মাদারীপুর জেলায়, মেহেরপুর জেলার পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানকে পুলিশ সুপার সাতক্ষীরা জেলায় বদলি করা হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া এসপিদের নতুন কর্মস্থলে যোগ দেয়ার আগে ২১ জুলাই সকাল ১০টায় জননিরাপত্তা বিভাগে ব্রিফিংয়ে যোগ দেবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। নতুন কর্মকর্তা নিয়োগ দেয়ায় ওই ১১ জেলায় এসপির দায়িত্ব চালিয়ে আসা কর্মকর্তাদের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান বিপিএম (বার), পিপিএমকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিপিএম-পিপিএমকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. জাকির হোসেন খান পিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, নেত্রকোনা জেলার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন পিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. বরকতুউল্লাহ খান বিপিএমকে হাইওয়ে পুলিশ ইউনিট ঢাকার পুলিশ সুপার, নাটোর জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিপিএম-পিপিএমকে ঢাকা রেলওয়ের পুলিশ সুপার, মাদারীপুর জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালদার পিপিএমকে রংপুর রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার, নরসিংদী জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম- পিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আনিসুর রহমান বিপিএম-বার, পিপিএম-বারকে ডিএমপির উপপুলিশ কমিশনার, এসবির পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরীকে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারহাত আহমেদকে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপির উপপুলিশ কমিশনার মাসুদ আহাম্মদ বিপিএম-পিপিএমকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা 

পুলিশে ২৬ কর্মকর্তার বদলি, ১১ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

প্রকাশিত : ০৮:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯