০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি অব্যাহত থাকতে পারে

ঢাকা: দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ১০ দিনের বেশি সময় ধরে চলছে টানা বৃষ্টি। নদী-নালা, খাল-বিল, পুকুর, মাঠ-ঘাটে থৈ থৈ করছে পানিতে।

সোমবারও রাজধানীর আকাশ মুখ ভার করে আছে। সকাল ৮টার দিকে চারপাশ অন্ধকার ছিল। কিন্তু বৃষ্টি নামেনি। তবে সেই অন্ধকার এখনও কাটেনি। ফলে যেকোনো সময় নামতে পারে অঝোরে বৃষ্টি।

এ বিষয়ে সোমবার (১৫ জুলাই) সকালে জানতে চাইলে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলছেন, ‘বর্ষাকাল চলছে, আপাতত এরকম আবহওয়াই অব্যাহত থাকবে।’

সোমবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, ‘রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায়; ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিছু কিছু জায়গায় মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।’

আবহাওয়া অধিদফতর বলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে এখনও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি অব্যাহত থাকতে পারে

প্রকাশিত : ১০:২৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯