বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে উপস্থিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তাঁরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহাকেও ফুলেল শুভেচ্ছা জানান।
অপরদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নব গঠিত কমিটির সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ, প্রক্টর (ভার:) ড. আনিছুর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
বিজনেস বাংলাদেশ-/ ইএম

























