১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বন্যার্তদের সাহায্যার্থে ৯২ লাখ টাকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে রেল মন্ত্রণালয়

ঢাকা:  রেলপথ মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বন্যার্তদের সাহায্যার্থে একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করেছেন। বুধবার (১৭ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ৯১ লাখ ৯৯ হাজার ৩৮২ টাকার চেক হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বর্ধিত ট্রেন বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেস’ এবং রাজশাহী-চাপাইনবাবগঞ্জ রুটে বর্ধিত বিরতিহীন আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এ ট্রেন দুটির উদ্বোধন করেন তিনি। এ সময় অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ৯১ লাখ ৯৯ হাজার ৩৮২ টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করেন।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :

চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ

বন্যার্তদের সাহায্যার্থে ৯২ লাখ টাকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে রেল মন্ত্রণালয়

প্রকাশিত : ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯