০৫:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

খাদ্য ঘাটতি পূরণ করেছি, এখন লক্ষ্য পুষ্টি চাহিদা পূরণ : প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচনি ইশতেহারে উল্লেখ করেছিলাম, সুষম পুষ্টিমান সম্পন্ন খদ্য নিশ্চিত করা। আমরা খাদ্য ঘাটতি পূরণ করেছি। এখন লক্ষ্য পুষ্টির চাহিদা পূরণ করা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক স্লোগান নিয়ে প্রতিবারের ন্যায় এবারও দিবসটি পালিত হবে। এরপর দুপুরে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন তিনি।

এ বছর মৎস্য খাতে অবদানের জন্য আটটি স্বর্ণ ও নয়টি রৌপ্য পদক বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।

সপ্তাহটি উদযাপন উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ‘মৎস্য মেলা’ অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি জেলায় তিন দিনব্যাপী মৎস্য মেলা অনুষ্ঠিত হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খানের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব রাইসুল আলম মন্ডল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মোঃ রাশেদুল হক।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

খাদ্য ঘাটতি পূরণ করেছি, এখন লক্ষ্য পুষ্টি চাহিদা পূরণ : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯