০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

অপরাধ স্বীকার, কারাগারে মিন্নি

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়েশা আক্তার মিন্নি আদালতে নিজের ‘দোষ স্বীকার’ করে জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (১৯ জুলাই) বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. গাজী সিরাজুল ইসলামের আদালতে জবানবন্দি দেন মিন্নি। পরে সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর কাছে রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন মিন্নি। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বুধবার বিকেলে মিন্নিকে বরগুনার আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন। ওই সময় মিন্নির পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। পাঁচদিনের রিমান্ডের দুই দিন শেষে মিন্নিকে আদালতে হাজির করে পুলিশ।

পাঁচ দিনের জন্য হেফাজতে নেওয়া হলেও প্রয়োজনীয় বিষয় আগেই উদ্ধার হওয়ায় শুক্রবারই তাকে আদালতে হাজির করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা‍।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

অপরাধ স্বীকার, কারাগারে মিন্নি

প্রকাশিত : ০৮:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯