০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

দেশে ফিরলেই প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশকারী প্রিয়া সাহাকে দেশ ফিরলেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, প্রিয়া সাহা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অসত্য তথ্য দিয়েছেন। এ জন্য দেশে ফিরলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গত বুধবার (১৭ জুলাই) ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া বিশ্বের বিভিন্ন দেশের ২৭ জন নারী-পুরুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। সংখ্যালঘুদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য তারা ট্রাম্পের কাছে কৃতজ্ঞতা জানান।

একই সঙ্গে পেশ করেন নিজেদের অভাব-অভিযোগ। এ সময় নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে প্রিয়া সাহা নামে এক নারী ট্রাম্পকে জানিয়েছেন, এখানে প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। বাংলাদেশে তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। তবু তিনি আইনের সুরক্ষা পাননি। ট্রাম্পের কাছে অভিযোগের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলছে তীব্র সমালোচনা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

দেশে ফিরলেই প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত : ১২:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯