- পাকিস্তানের খাইবার পাখতুনখুয়া প্রদেশের দেরা ইসমাইল খান এলাকার জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে একটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছে।
- রোববার সকালে ট্রমা সেন্টারের ভেতরে এক আত্মঘাতী ওই হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
- স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার সকালে রোগী এবং হাসপাতালের কর্মীরা যখন হাসপাতালে প্রবেশ করছিল সে সময়ই তাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
- ওই বিস্ফোরণের পরপরই সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। তারা সেখান থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
- অপরদিকে, রোববার সকালে দেরা ইসমাইল খান এলাকার কোটলা সাইদানের একটি নিরাপত্তা চেকপোস্টে গোলাগুলির ঘটনায় জেলার দুই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
- বিজনেস বাংলাদেশ-/ এমএ
০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে আত্মঘাতী হামলা নিহত ৩
-
আন্তর্জাতিক ডেস্ক - প্রকাশিত : ০১:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
- 91
ট্যাগ :
জনপ্রিয়























