০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এক আফগান কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে দুনিয়া নিউজ।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রহিমি জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটের দিকে কাবুলের একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে ও আত্মঘাতী বোমা হামলা চালায় এক মোটরসাইকেল আরোহী। হামলাকারী মোটরসাইকেল নিয়ে সরাসরি বাসটিকে ধাক্কা দেয় এবং এরপরই বোমাটি বিস্ফোরিত হয়।

ওই হামলায় পাঁচজন নিহত হয়েছে। তবে নিহতদের পরিচয় সম্পর্কে কিছু বলেননি মুখপাত্র নাসরাত রহিমি।

এছাড়া এদিন কাবুলের পূর্বাঞ্চলে পৃথক পৃথক স্থানে গাড়িবোমাসহ আরো দুটি বোমা হামলা হয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর মেলেনি।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৫

প্রকাশিত : ১২:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯