০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বন্যা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী : সেনাপ্রধান

দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীসহ বিমান ও নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিন বাহিনী প্রধানের সঙ্গে ডিসিদের আলোচনা শেষে সাংবাদিকদের সেনাপ্রধান আজিজ আহমেদ এ কথা জানান।

জেনারেল আজিজ আহমেদ বলেন, বন্যা পরিস্থিতির অবনতি হলে সেনা, বিমান ও নৌবাহিনী সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলে সভায় জানানো হয়েছে। এ ছাড়া নিজের মধ্যে বোঝাপড়া কীভাবে আরো ভালো করা যায়, সে বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে। এসময় সেনাপ্রধান বলেন, যদি এ ধরনের কিছু হয় তখন যেকোনো সময় যেকোনো ধরনের সহযোগিতা চাইলে আর্মি, নেভি, এয়ারফোর্স সবাই আমরা প্রস্তুত আছি। ডিসি সাহেবরা যেভাবে চাইবেন, সেভাবেই আমরা সহযোগিতা করবো। সশস্ত্র বাহিনী প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়ে সেনাপ্রধান আজিজ আহমেদ বলেন, ডিসিদের আমরা জানিয়েছি তাদের সঙ্গে সমন্বিতভাবে দেশের কাজ করবো।

কোথাও কোনও সমস্যা হলে, পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে তার সমাধান করবো। অধিবেশনে নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর উপ-প্রধান (বিমান বাহিনী প্রধান দেশের বাইরে) উপস্থিত ছিলেন। এই প্রথম কোনো ডিসি সম্মেলনে সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় তিন ব্যক্তি উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের সামনে কঠিন বাস্তবতা

বন্যা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী : সেনাপ্রধান

প্রকাশিত : ০৯:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯