১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

রাখির মধুচন্দ্রিমার ছবি অন্তর্জালে ভাইরাল

ঢাকা: অবশেষে ব্যবসায়ীকে বিয়ের কথা স্বীকার করলেন বিতর্কের রানি’ মডেল-অভিনেত্রী রাখি সায়ন্ত। বললেন, এ খবর নিশ্চিত করছি। এর আগে একটি বিনোদন পোর্টাল প্রতিবেদনে জানায়, ২৮ জুলাই বিকেলে মুম্বাইয়ের পাঁচতারকা হোটেল জে ডব্লিউ ম্যারিয়টে গোপনে ওই ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাখি সায়ন্ত।

বিয়ের খবর এড়াতেই লুকিয়ে বিয়ে করেছেন। পুরো হল ভাড়া না করে একটি হোটেল রুমে নিজের পরিবারের লোকজন ও চার-পাঁচজন অতিথির উপস্থিতিতে বিয়ে সেরেছেন রাখি।

এবার রাখির মধুচন্দ্রিমার ছবি অন্তর্জালে ভাইরাল হয়েছে। রাখি স্বীকারও করেছেন, সদ্যই বিয়ে করেছেন। বিনোদন সংবাদমাধ্যম স্পটবয়কে বিয়ের খবর নিশ্চিতও করেছেন রাখি।

স্পটবয়কে রাখি বলেন, ‘আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, আমি বিয়ে করেছি। এ খবর আমি আপনাদের নিশ্চিত করছি।’ শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মধুচন্দ্রিমার ছবিও শেয়ার করেছেন রাখি। ছবিতে তাঁর কপালে সিঁদুর দেখা যাচ্ছে।

স্বামী সম্পর্কে স্পটবয়কে রাখি বলেন, ‘ওর নাম রিতেশ, যুক্তরাজ্যে থাকে। এরই মধ্যে সে চলে গেছে। আমার ভিসা-প্রক্রিয়া চলছে, আমিও ওর কাছে যাব।’ রাখি আরো জানান, ভারতে তিনি কাজ করবেন। টিভি শো প্রযোজনা করবেন। স্বামী হিসেবে তাঁকে পেয়ে উচ্ছ্বসিত রাখি।

২০০৯ সালে টরোন্টো-ভিত্তিক ব্যবসায়ী ইলেশ পারুজানওয়ালার সঙ্গে আংটিবদল করেছিলেন রাখি সায়ন্ত। কয়েক মাস পরে অবশ্য বিয়ে ভেস্তে যায়। বলেন, টাকার জন্য বাগদান করেছিলেন ইলেশের সঙ্গে। ‘টাকার জন্য ইলেশের সঙ্গে বাগদান করেছিলাম, একটি ফ্ল্যাট কিনতে চেয়েছিলাম। কেন আমি মিথ্যা বলব?,’ সে সময় বলেছিলেন রাখি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাখির মধুচন্দ্রিমার ছবি অন্তর্জালে ভাইরাল

প্রকাশিত : ১০:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯