০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় পৌঁছেছে মশা মারার নতুন ওষুধের নমুনা

ঢাকায় পৌঁছেছে মশা মারার ওষুধের নমুনা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ব্যবহারের জন্য ভারত থেকে আনা হয়েছে মশা মারার ওষুধের নমুনা। সোমবার (৫ আগস্ট) দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এগুলো ঢাকায় এসে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

ডিএসসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা (উপসচিব) নুরজ্জামান বলেন, মশার ওষুধের নতুন একটি নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখনও বিমানবন্দরে আছি। তবে প্যাকেট এখনও খোলা হয়নি।

ওষুধের নমুনা ভারত থেকে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার ডিএসসিসিতে পরীক্ষা শেষে এগুলো আইইডিসিআর এবং কীট তত্ত্ব বিভাগে পাঠানো হবে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

ঢাকায় পৌঁছেছে মশা মারার নতুন ওষুধের নমুনা

প্রকাশিত : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯