০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

৩৭০ ধারা বিলুপ্তি বলিউডে খুশির হাওয়া, সরকারকে শুভেচ্ছা জানান অনুপম খের

৫ আগস্ট (সোমবার)২০১৯। ইতিহাস তৈরি করল মোদি সরকার ২.০। বিতর্কিত ৩৭০ ও ৩৫এ ধারার বিলুপ্তি ঘটিয়ে জম্মু-কাশ্মীরকে পুনর্জন্ম দিল নয়াদিল্লি। রাজ্যের তকমা হারিয়ে উপত্যকায় তৈরি হল দুটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও জম্মু-কাশ্মীর। বিরোধীদের একাংশ বিষয়টি ভালভাবে না নিলেও, কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানাল বলিউড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন, তার প্রশংসায় মুখ খুললেন সেলেবরা। অনুপম খের, কঙ্গনা রানাউত থেকে শুরু করে পরেশ রাওয়াল, বিবেক ওবেরয়। এই ইস্যুতে মোদি সরকারের পাশে দাঁড়ালেন বিশিষ্টজনরা।

সরকারকে এই পদক্ষেপের জন্য শুভেচ্ছা জানান বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। কাশ্মীরি পণ্ডিত অনুপম খের টুইটারে লেখেন, ‘‘কাশ্মীর সম্পর্কে জীবনের সবচেয়ে ভাল খবরটা শুনে নিউইয়র্কে ঘুম ভাঙল৷ ঠিক যেদিন আমার আত্মজীবনী LessonsLifeTaughtMeUnknowingly প্রকাশিত হচ্ছে, সেদিন একজন কাশ্মীরবাসীর কাছে এর চেয়ে ভাল খবর কী হতে পারে? ধন্যবাদ ভগবান।’’

অভিনেত্রী কঙ্গনা রানাউত জানান, ‘‘সন্ত্রাসবাদ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে ৩৭০ ধারার বিলুপ্তি একটা ঐতিহাসিক পদক্ষেপ।আমি জানতাম, যদি কেউ এই অসাধ্য সাধন করতে পারেন, তবে তিনি মিস্টার মোদি। তিনি কেবল দূরদর্শী সম্পন্ন মানুষই নন, তাঁর মধ্যে সেই উদ্যম রয়েছে, যা অভাবনীয় বিষয়কেও সত্যি করতে পারে৷ জম্মু-কাশ্মীর-সহ গোটা ভারতকে শুভেচ্ছা। আমরা সবাই মিলে উজ্জ্বল ভারত গড়ব।’’ একই ভাবে কেন্দ্রের সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেন কাশ্মীরের বাসিন্দা ‘দঙ্গল গার্ল’ জায়রা ওয়াসিমও।

এছাড়া সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনেত্রী রবিনা টন্ডন, দিয়া মির্জা, পূজা বেদী, গহর খানরা।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

৩৭০ ধারা বিলুপ্তি বলিউডে খুশির হাওয়া, সরকারকে শুভেচ্ছা জানান অনুপম খের

প্রকাশিত : ০২:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯