০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সালমান-শাহরুখকেও ছাড়িয়ে গেলেন প্রভাস!

সুজিত পরিচালিত ‘সাহো’ সিনেমাটিতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাস। আর এই ছবির মুক্তির দিন যতই ঘনাচ্ছে সঙ্গে উত্তেজনার পারদও বাড়ছে। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে এই সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রভাস পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। অবশ্য সিনেমা-সংশ্লিষ্টরা এ ব্যাপারে মুখ না খোলায় রহস্য আরো ঘনীভূত হচ্ছে। আর এ গুঞ্জনে প্রভাস বা তাঁর পরিবারের কেউই মুখ খোলেননি।

কেননা এ খবর সত্যি হলে পারিশ্রমিকের দিক দিয়ে প্রভাস রজনীকান্ত, সালমান খান, শাহরুখ খানের মতো সুপারস্টারদেরও ছাড়িয়ে গেছেন। গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ‘সাহো’র জন্য প্রভাস নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন। একাধিক ভাষায় নির্মিত সিনেমাটির লভ্যাংশের বড় একটি অংশ প্রভাস পাবেন, এমন সংবাদও এসেছিল আগের প্রতিবেদনগুলোতে।

এরই মধ্যে ‘সাহো’র শুটিং শেষ হয়েছে। শুটিং-পরবর্তী কাজ চলছে পুরোদমে। এর আগে ছবিটি ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি কাজে বিলম্বের জন্য এটি পিছিয়ে ৩০ আগস্ট নির্ধারণ করা হয়েছে। তেলেগু, হিন্দি ও মালয়ালাম ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

এ বছরের বড় বাজেটের ছবিগুলোর একটি ‘সাহো’। থ্রিলার-নির্ভর এ সিনেমায় প্রভাস ছাড়াও শ্রদ্ধা কাপুর, নীতিন মুকেশ, অরুণ বিজয়, জ্যাকি শ্রফ, মহেশ মাঞ্জরেকার ও মন্দিরা বেদি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

সূত্র : ইন্ডিয়া টুডে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সালমান-শাহরুখকেও ছাড়িয়ে গেলেন প্রভাস!

প্রকাশিত : ০৩:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯