০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

২৪ ভিওআইপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

১২৪টি ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল করে তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সরকারের বকেয়া পাওনা পরিশোধ ও নির্দিষ্ট সময়ে লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন কারণে গত ৫ আগস্ট এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি। বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টি প্রতিষ্ঠান সরকারের বকেয়া পাওনা পরিশোধ ও যথাসময়ে নবায়নের আবেদন করেনি। ১৮ টি প্রতিষ্ঠান যথাযথ নিয়মে আবেদন করেনি। তাই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে। লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এখন অবৈধ। প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞপ্তি প্রকাশের এক মাসের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যথায় এগুলোর বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। বিটিআরসি তথ্য অনুযায়ী, ১২৪টির লাইসেন্স বাতিল করার পর এখন বৈধ ভিএসপির সংখ্যা দাঁড়ালো ৬৪৯টিতে।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

২৪ ভিওআইপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

প্রকাশিত : ১০:০১:২২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯