১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

‘ওলফ প্যাক’ এর পাঁচ জঙ্গি গ্রেফতার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নব্য জেএমবি’র ‘ওলফ প্যাক’ এর পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট – সিটিটিসি। এদের মধ্যে দুজন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গ্রেফতার জঙ্গিরা পুলিশের ওপর হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু গোয়েন্দা নজরদারির মাধ্যমে জঙ্গিদের পুরো পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা।

ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, এ বিষয়ে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সিটিটিসির প্রধান ও ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

‘ওলফ প্যাক’ এর পাঁচ জঙ্গি গ্রেফতার

প্রকাশিত : ১০:৪৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯