০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল স্বামী নিহত, আহত অন্তঃসত্ত্বা স্ত্রী

ঈদের বাকি আর দুই দিন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় নাটোরের বনপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোকসানাসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার  (৯ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কের বড়াইগ্রামের বনপাড়া পৌর সীমান্তসংলগ্ন গোধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামের বাসিন্দা। আহত আরেক ব্যক্তি মোটরসাইকেল আরোহী বাবু হোসেন (৩০)। তিনি একটি ঠিকাদার প্রতিষ্ঠানের ফোরম্যান হিসেবে কর্মরত আছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর রোকসানাকে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান। তিনি জানান, ঈদের ছুটিতে কর্মস্থল টাঙ্গাইল থেকে মেহেদী হাসান তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। অপরদিকে বাবু মেহেরপুর থেকে নাটোরের নলডাঙ্গায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় উপজেলার গোধরা এলাকায় মোটরসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ছাড়া দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল দুটি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল স্বামী নিহত, আহত অন্তঃসত্ত্বা স্ত্রী

প্রকাশিত : ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯