০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত

আবারও একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ৮ আগস্ট বৃহস্পতিবার আসামের তেজপুরে বিমানবাহিনীর সুখোই-৩ জেটটি বিধ্বস্ত হয়। এসময় সেখানে বিরাট বিস্ফোরণের শব্দ সৃষ্টি হয়। এর আগেও কোনও আঘাত ছাড়াই ভারতীয় কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, আসামের তেজপুরে বিমানটি বিধ্বস্ত হয়। এতে থাকা দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে কী কারণে এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
গত মার্চ মাসে একটি মিগ ২৭ যুদ্ধবিমান রুটিন মহড়া দেওয়ার সময় বিধ্বস্ত হয়। গত ফেব্রুয়ারিতেও মধ্য কাশ্মীরের বুদগামে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তখন দুই পাইলট নিহত হয়।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’

আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশিত : ১২:০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯