০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ১৫ কি.মি. যানজট

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ৯ আগস্ট শুক্রবার সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন।

হাইওয়ে পুলিশ জানায়,৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল থেকে মহাসড়কে ঘরমুখো মানুষের পাশাপাশি পশুবাহী ট্রাক ও মোটরসাইকেলের চলাচল ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এজন্য মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে ঘরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। তবে থেমে থেমে যানজটের সৃষ্টি হলেও স্থায়ী নয় বলে পুলিশ জানিয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, শুক্রবার সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে গাড়িগুলো ধীরগতিতে চলাচল করছে। তবে যানজট নিরসনে মহাসড়কে নিয়োজিত পুলিশ সদস্যরা কাজ করছে।

জনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ১৫ কি.মি. যানজট

প্রকাশিত : ০১:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯