০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঈদের আনন্দ মাটি করে দিতে পারে বৃষ্টি

ঈদের ছুটির আনন্দ মাটি করে দিতে পারে বৃষ্টি। এমনটিই আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোঃ শাহিনুল ইসলাম বলেন, ঈদের দিন অর্থাৎ সোমবার সকাল থেকেই সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতও হতে পারে এদিন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে ঈদের দিন বৃষ্টির আশঙ্কার কথা বলা হচ্ছে। যেহেতু আবহাওয়ার এই অবস্থা পরিবর্তনশীল তাই আগামীকাল (রোববার) এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।

এদিকে শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এতে আরও বলা হয়েছে, শনিবার দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিং বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঈদের আনন্দ মাটি করে দিতে পারে বৃষ্টি

প্রকাশিত : ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯