০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

৩২ তলা থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের ৩২ তলা ভবনের ১৪ তলা থেকে পড়ে তানজিনা আক্তার রুপা (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার  (১০ আগস্ট) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

রুপা ঢাকার দক্ষিণ গোড়ানে থাকতো। সে স্থানীয় আলী আহম্মেদ স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। তার বাবা মৃত তাজুদ্দিন আহম্মেদ।

রুপার সৎ ভাই জুবায়ের আহম্মেদ সম্রাট বলেন, ‘রুপাকে সিটি সেন্টার দেখানোর জন্য দুপুরে ওইখানে নিয়ে যাই। ৩২ তলার ছাদে নিয়ে হেলিপ্যাড দেখিয়ে ১৪ তলায় তাকে নিয়ে আসি। এ সময় আমি পাশের সিকিউরিটি রুমে যাই। হঠাৎ শুনতে পাই নিচে কিছু একটা ঘটেছে। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখতে পাই আমার বোন নিচে পড়ে আছে।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উপস্থিত মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘রুপা কীভাবে নিচে পড়লো বা কেউ তাকে ফেলে দিয়েছে কি না তা সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ এখন ঢামেকের মর্গে রাখা হয়েছে।’

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

৩২ তলা থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

প্রকাশিত : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯