০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

‘শত প্রতিকূল অবস্থার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত প্রতিকূল অবস্থার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করবে আওয়ামী লীগ।

সোমবার (১২ আগস্ট) সকালে গণভবনে ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের জনগণের শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন সরকার প্রধান।

বেলা ১১টার দিকে গণভবনে সমবেত জনগণের সামনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের সদস্যদের নিয়ে, শুভেচ্ছা মঞ্চ থেকে হাত নেড়ে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

পরে, মঞ্চ থেকেই উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, বিশ্ব দরবারে যাতে মর্যাদা নিয়ে বাঙ্গালি ও বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারে, সেই লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করছে তাঁর সরকার।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী দেশবাসী, প্রবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানান।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

‘শত প্রতিকূল অবস্থার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে’

প্রকাশিত : ০৬:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০১৯